ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে রিসোর্টে আগুন:মরদেহ গ্রহণে হাসপাতাল মর্গে স্বজনরা,আটক সুমন কারাগারে

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসার্টে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বজন হারানোর শোক, আর প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতালের মর্গে অপেক্ষা করছে স্বজনরা। আগুনে প্রাণ হারানো ১০ পর্যটকের মরদেহ রয়েছে হাসপাতালের মর্গের হিমঘরে । প্রিয়জনকে হারিয়ে ক্ষুব্ধ স্বজনেরা। তাঁদের দাবি, এই প্রাণহানির দায় এড়াতে পারে না রিসোর্ট কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, আগুনে মরদেহগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে নেওয়া হচ্ছে ডিএনএ পরীক্ষার উদ্যোগ। পরিবারের সদস্যদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এতে সময় লাগবে ২ থেকে ৩ সপ্তাহ বলে তিনি জানান।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছে। রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ব্যবস্থাপক ও কর্মচারীসহ ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান।
এই মামলায় গ্রেফতার হওয়া টুপটুপ রিসোর্টের ম্যানেজার সুমন কে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
অন্যদিকে অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তাসনীম জাহানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, রিসোর্টটার অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থা ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে।মেরিনড্রাইভে প্রায় আড়াই হাজার স্থাপনা গড়ে উঠেছে, যার বেশীর ভাগের অনুমোদন নেই বলে জানিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। তিনি বলেন,অনুমোদন নেই এমন সব স্থাপনার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
18 October 2026

তালোড়া পৌর পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কক্সবাজারে রিসোর্টে আগুন:মরদেহ গ্রহণে হাসপাতাল মর্গে স্বজনরা,আটক সুমন কারাগারে

সর্বশেষ পরিমার্জন : ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬