
ধামরাই প্রতিনিধি
ধর্ম যার যার, উৎসব সবার—সম্প্রীতি ও ভালোবাসায় গড়ে উঠুক সুন্দর সমাজ।
শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, ভালোবাসা, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য বার্তা। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে, দূর হোক সব ভেদাভেদ—এমন প্রত্যাশা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাদল আহমেদ জুয়েল।
দুর্গাপূজা উপলক্ষে তাঁর এই শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারেন, প্রতিটি পরিবারে যেন বিরাজ করে সুখ-শান্তি, আর প্রতিটি উৎসব যেন হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ—এমন প্রত্যাশাই এই শুভেচ্ছার মূল বার্তা।
বাদল আহমেদ জুয়েল বিশিষ্ট ব্যবসায়ী ও চৌহাট ইউনিয়ন এর বিশিষ্ট সমাজ সেবক নামে চ পরিচিত। স্থানীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানোর উদ্যোগকে সম্প্রীতির বার্তা হিসেবে তুলে ধরা যায়।
একটি সুন্দর সমাজ গড়তে শুধু উন্নয়ন কিংবা অবকাঠামোই যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের প্রতি মানুষের সম্মান, বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সব ধর্মের মানুষের নিরাপদে নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











