ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কচুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে দুর্ধর্ষ চুরি: এলাকাবাসী উদ্বিগ্ন

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ৩৩ বার পঠিত
কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি:  কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে মঘিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) আনুমানিক দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য কেন্দ্রর কর্তৃপক্ষ।
মঘিয়া স্বাস্থ্য কেন্দ্রর কর্তৃপক্ষ ও স্থানীয়দের ভাষ্যে জানা যায়, স্বাস্থ্য কেন্দ্রের পিছনের দিকে ব্রিল্ডিং এর জানালার গ্রিল ছুটিয়ে চোরেরা ভিতরে প্রবেশ করে,পরবর্তীতে দরজার তালা ভেঙ্গে বিভিন্ন রুমে প্রবেশ করে সরকারি পানির পাম্প,ওয়েট মাপা মেসিন,ডিজিটাল পেশার মাপার মেসিন,স্ট্রে লাইজেশন মেসিন সহ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের ব্যাক্তিগত ব্যাবহারিত কেটলি,চুলা,ফ্যান,আয়রণ সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে নিয়ে যায় বলে জানান।
স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষক নৃত্য রঞ্জন ঘোষ  বলেন, এই কাজে স্থানীয় কিছু কুচক্রী মহল জড়িত বলে মনে হচ্ছে। এটা শুধু চুরি নয়, সরকারের গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে দুর্বল করার একটি প্রচেষ্টা। দ্রুত তদন্ত করে চোরদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
মঘিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোঃ কামরুজ্জামান বলেন, সকাল ৮ টায় পরিচ্ছন্নতা কর্মী অর্চনা বিশ্বাস স্বাস্থ্য কেন্দ্রে এসে প্রধান দরজা খুলে দেখতে পায় ভিতরের দরজার কপাট ও তালা ভাঙ্গা।ভিতরে রুমে সব কিছু এলোমেলো হয়ে আছে,তখন আমাকে ফোন করলে সাথে সাথে এসে সরজমিনে দেখতে পায় এমন ঘটনা।
এছাড়া তিনি আরও বলেন আমরা চুরি হয়ে যাওয়া মালামালের তালিকা তৈরি করছি। কচুয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে হবে এবং নিয়মিত রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, মঘিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় মানুষের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা। এমন চুরির ঘটনায় ভবিষ্যতে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিমত সম্প্রতি বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন পূর্বে স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটলেও আইনগত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কচুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে দুর্ধর্ষ চুরি: এলাকাবাসী উদ্বিগ্ন

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬