ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কটিয়াদী ভোজন রেস্টুরেন্টকে ২লাখ টাকা জরিমানা

নাঈম ইসলাম, (কটিয়াদী)কিশোরগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৭৯ বার পঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে কটিয়াদী বাসস্ট্যান্ড ভোজন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২৮জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিস জানায়,কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা মিষ্টি সংরক্ষণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে অন্য উপজেলাসহ বিভিন্ন বেকারিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
এই অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের চৌকস টিম।
 নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারাণ জনগণ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কটিয়াদী ভোজন রেস্টুরেন্টকে ২লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫