ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কাউখালীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৪ জাহাজ আটক এক লক্ষ টাকা জরিমানা।

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৯২ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালী কালী গঙ্গা নদীর সয়না মোহনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
দীর্ঘদিন যাবত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীরঅভিযোগে ফলে বুধবার ৮ ই জানুয়ারি সন্ধ্যায় কাউখালী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলন করার সময় হাতেনাতে তিনটি বালুর জাহাজ ও ১টি বালগেট পরিচালনার জাহাজ আটক করে উপজেলা প্রশাসন।
আটক জাহাজ গুলো হল মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ, , তুষার এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। এ জাহাজগুলো ভাড়া নিয়ে পরিচালনা করতেন পিরোজপুর সদর উপজেলার লখাকাঠি গ্রামের সাহাবউদ্দিন খানের পুত্র আরিফুল ইসলাম শিপন। অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ও সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ।এ সময় নৌ পুলিশের একটি চৌকস টিম জাহাজগুলো আটক করে কাউখালীতে উপস্থিত করে। পরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জাহাজ পরিচালনাকারী মালিক আরিফুল ইসলাম শিপন ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেলে ভ্রাম্যমান আদালতের বিচারকের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয় বলেন আর কখনো অবৈধ ভাবে বালু উত্তোলন করবে না। এই শর্তে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১লক্ষ্য টাকা জরিমানার আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদাল। পরে জরিমানার ১ লক্ষ টাকা পরিশোধ করে মুক্তি লাভ করেন।
এলাকাবাসী জানিয়েছে উপজেলা সয়না রঘুনাথপুর দ্বীপইউনিয়নের কালিগঙ্গা নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে কয়েকটি গ্রাম। উল্লেখ্য যে এ নদীর পিরোজপুরের হুলারহাট অংশে রয়েছে একটি বালু মহল। এই মহলটি সরকার ইজারা দিয়ে নিয়মিত রাজস্ব আদায় করছে। অপর দিকে কাউখালীর অংশে কোন বালু মহল না থাকলে ও নিয়মিত অবৈধ ভাবে বালু উত্তোলন করেছে এক শ্রেণির বালু ব্যবসায়ীরা।
আরও পড়ুন:


















