কাউখালীতে ইভটিজিং এর অভিযোগ দায়ের করেছেন স্কুল শিক্ষিকা

- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ১২৭ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মুক্তারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতু দাসকে ইভটিজিং ও পথ রোধ করে জড়িয়ে ধরার অভিযোগে থানায় অভিযোগ ডায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে কাউখালী উপজেলার কলেজ পাড়া নিবাসী কানাই দাসের কন্যা মিতু রানী দাস উপজেলার ৫৮ নং মুক্তার কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা। তিনি বাসা থেকে স্কুলে যাওয়ার পথে আইরন ঝাপুরসী গ্রামের আলী আজম খানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) কিছুদিন পূর্বে থেকে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং করে মিতু দাস কে নানা ধরনের কুপ্রস্তাব দেয়। বিষয়টি তিনি প্রধান শিক্ষক সহ অন্যান্যদের জানালে তাকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন তারা।এরপর কিছুদিন নিরব থাকলেও ৮ই জানুয়ারি বুধবার সকালে প্রতিদিনের ন্যায় বাসা থেকে স্কুলে যাওয়ার পথে জাহাঙ্গীর হোসেন আবারো তাকে পথ রোধ করতে চেষ্টা করে এবং নানা ধরনের বাজে প্রস্তাব দেয়। এ সময় তিনি জাহাঙ্গীরকে পথ থেকে সরে দাঁড়ানোর জন্য বললে তিনি মিতুকে জড়িয়ে ধরেন। মিতু রানী দাস ডাক চিৎকার দিলে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে জাহাঙ্গীর পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনায় শিক্ষিকা মিতু রানী দাস ভিতু সন্ত্রস্ত হয় পড়েন। শিক্ষিকা কর্তৃপক্ষকে জানিয়ে পরে কাউখালী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।এব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন। কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান বলেন অভিযোগ পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


















