ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কাউখালীতে উমাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ সানমুন রেজা কাউখালী পিরোজপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১২৫ বার পঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ( ২২ মে) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে অভিভাবক ও এলাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন মোশাররফ মোল্লা, জিয়াউল হক মাঝি, মোঃ আমিনুল হক মীর,এমদাদ হাওলাদার, এমিলি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা আক্তার ইউএনও অনুমতি ছাড়া তার পছন্দের আওয়ামী দোসর ফ্যাসিস্ট এবিএম ফকরুজ্জামানকে এডহক কমিটির সভাপতি পদে অনুমোদনের জন্য বোর্ডে পাঠান। বোর্ড সেই এডহক কমিটি অনুমোদন দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের এই পকেট এডহক কমিটি বাতিলের করে এলাকার এলাকাবাসীর মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়ার দাবি জানান। তারা আরও বলেন, এলাকার শান্তি এবং স্কুলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষার্থে অবৈধ এডহক কমিটি বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। এ অবৈধ এডহক কমিটি বাতিল না করলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে এলাকাবাসী রাস্তায় নামতে বাধ্য হবেন।
N.v. s.s
আরও পড়ুন:


















