ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে জাটকা ও রেনুপোনা ধরার অপরাধে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৫৮ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে জাটকা ও রেনুপোনা ধরার অপরাধে ৪ জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
২৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলার সন্ধ্যা নদীতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয় । এসময় নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে অবৈধ জটকা,রেনু পোনা ও নিষিদ্ধ নেট জাল মাছ ধরার একটি ট্রলার সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন।
পার্শ্ববর্তী পিরোজপুর উপজেলার কুমিরমারা গ্রামের বাদশা হাওলাদারের ছেলে আব্দুর রহিম (৩০)একই এলাকার মকবুল শেখের ছেলে হবি শেখ( ৫০)একই গ্রামের মজিবর শেখের পুত্র মহিদুল শেখ (২১) অপরজন হলেন একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আলামিন ফকিরের ছেলে রাকিব ফকির (২১) এছাড়াও অন্য তিনজন শিশু জেলেকে অভিভাবকদের জিম্মায় ভবিষ্যতের নিষিদ্ধ মাছ ধরার কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
আরও পড়ুন:


















