ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কাউখালীতে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৪৪ বার পঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার ২৪ শে জানুয়ারি সকালে উপজেলার কাউখালী বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদকরণ ও বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাউখালী দক্ষিণ বাজার থেকে ১৭৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এসময় শাহাদাত স্টোর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন মজুদ করার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে মো: শাহাদাৎ কে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট। পাশাপাশি, কাউখালী দক্ষিণ বাজারেরই অন্য একটি খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়। তবে, এই ১২০ কেজি পলিথিনের মালিকানা কেউ দাবি না করায় কাউকে জরিমানা করা হয় নি। মোবাইল কোর্ট পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান যে, “জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এই পলিথিন কে ঢাকায় প্রেরণ করে রিসাইকেল করা হবে। নিষিদ্ধ পলিথিন মজুদকরণ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে পূর্বেও কাউখালী বাজারে মাইকিং করা হয়েছিল।” মোবাইল কোর্ট পরিচালনায় কাউখালী থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
আরও পড়ুন:


















