ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কালাইয়ে বিনামূল্যে  ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

আরিফুল ইসলাম জয়পুরহাট :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৯৩ বার পঠিত

জয়পুরহাটের কালাইয়ে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনের মান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় সুফলভোগীদের মাঝে মঙ্গলবার সকাল ১১টায় কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
‎এ বিতরণের সময় ডাঃ মোঃ  মনিরুজ্জামান উপস্থিত থেকে  সুফলভোগীদের হাতে দুইটি করে ছাগল ও দুইটি করে ঢেউটিনসহ গৃহ নির্মাণ উপকরণ তুলে দেন।
‎এ সময় আরো উপস্থিত ছিলেন,কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামীমা আক্তার জাহান, ডাঃ মোঃ খুরশিদ আলম জেলা ট্রেনিং অফিসার, ডাঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সদর এবং ডাঃ পলাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ অফিসার ক্ষেতলাল।
‎এ সময় মোট ৩৩টি পরিবারের মাঝে ৬৬টি ছাগল ও ৬৬টি ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
‎সুফলভোগীরা,সরকারের এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কালাইয়ে বিনামূল্যে  ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫