ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কালিগঞ্জে মাদ্রাসা এতিমখানা সহ দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৫১ বার পঠিত

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ২৯শে জানুয়ারি বুধবার দুপুরে সময় উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ,এতিমখানা,ও দু:স্থ ,অসহায় মানুষের মধ্যে প্রায় ১২০০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এতিমখানা, মাদ্রাসার ও বিভিন্ন সংগঠন এর ব্যক্তি, দু:স্থ ,অসহায় মানুষ,এতিম ছাত্র, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কম্বল গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার দায়িত্বপ্রাপ্ত মৌলভী সাহেবদের উদ্দেশ্য করে বলেন আপনারা ছাত্র-ছাত্রীদের প্রতি যথেষ্ট যত্নশীল হবেন ।তাদের প্রতি বিশেষ ভাবে নজর রাখবেন তারা যেন সঠিকভাবে লেখাপড়া করতে পারে যদি তাদের কোন সমস্যা ও অসুবিধা বোধ করেন আমাকে অবশ্যই জানাবেন ।আমি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষভাবে নজর রাখছি ।আপনারাও তাদের পড়ালেখার ও খাওয়া দাওয়া প্রতি দায়িত্বশীল হবেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের এতিমখানায় যদি খাবারের জন্য চাউল প্রয়োজন হয় তাহলে আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্তের মাধ্যমে আবেদন করবেন। আমর সরকারের পক্ষ থেকে আপনাদের খাবারের জন্য পূর্বের ন্যায় চাউলের ব্যবস্থা করব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম, শিক্ষক সহ শিক্ষার্থী।
আরও পড়ুন:


















