ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ রায়হান মাহামুদ
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৬৩ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক পদে মো. হায়দার আলী শেখ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান।
সহকারী নির্বাচন কমিশনার মো. নুরুল ইসলাম। নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক (বাচ্চু), মো. জাকির হোসেন খন্দকার ও মো. আমিনুল ইসলাম। নির্বাচনে ১০০ জন দলিল লেখক ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশনার ও উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান বিকাল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম কাজল ৫১ ভোট পেয়ে বিজয়ী হন।
নিকটতম প্রতিদ্বন্ধি মো. নিজাম উদ্দিন পেয়েছেন ৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হায়দার আলী শেখ ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি সাব্বির আহমেদ সামাউন ও মো. মাহবুব আলম উভয়ে ৩২টি করে ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মোনায়েম খান মোমেন, কোষাধ্যক্ষ আবু তাহের, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন, কার্যকরি সদস্য পদে মোতাছিম বিল্লাহ নয়ন, মিজানুর রহমান ও হাবিব রানাকে নির্বাচিত ঘোষণা করেন। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জোবায়ের আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও প্রচার সম্পাদক পদে মুনসুর আলম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উপজেলা সাব-রেজিষ্ট্রার ও দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।
আরও পড়ুন:


















