ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুমিল্লায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

এম.জে.এ মামুন:
কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে অপরাধ সংঘটনের আগেই তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদার, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল, পলাতক আসামিদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাইবার অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও সভায় আলোচনা হয়। জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা এবং থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

এছাড়া কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

হোমনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কুমিল্লায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

সর্বশেষ পরিমার্জন : ০৭:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬