ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৮৯ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক তারেক রহমানের অনুমোদনে মঙ্গলবার (১৩ মে) এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান যৌথভাবে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ও দায়িত্বের বিবরণ প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন। সহ-সভাপতি পদে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন।যুগ্ম সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান দায়িত্ব পালন করবেন। কোষাধ্যক্ষ হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক এবং সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল।
এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং সার্বিক কল্যাণে গতিশীল ভূমিকা রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। ইউট্যাব দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটির কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন:


















