ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
পদ্মা তীরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, উদ্বিগ্ন এলাকাবাসী

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী নগরীর পদ্মা নদীর শিমলা এলাকায় কিশোরদের গ্যাংভিত্তিক তৎপরতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ওই এলাকায় ১৬ থেকে ২০ বছর বয়সী বিপুলসংখ্যক কিশোর জড়ো হয়। রাত পর্যন্ত তাদের আড্ডা চলতে থাকে, যা ক্রমেই অশান্ত পরিবেশের জন্ম দিচ্ছে।
স্থানীয়দের মতে, শুরুতে বিষয়টি সাধারণ আড্ডার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা সংঘবদ্ধ গোষ্ঠীগত আচরণে রূপ নিয়েছে। বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং তা মারামারি কিংবা সংঘর্ষে গড়ায়। এতে করে আশপাশের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং পরিবার নিয়ে সেখানে যাওয়া-আসা অনেকটাই কমে গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার ও দলগত বিভাজনের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর ওই এলাকায় অস্বস্তিকর পরিবেশ বিরাজ করে বলে অভিযোগ রয়েছে।
একাধিক সূত্রের দাবি, কিছু কিশোরকে স্থানীয় প্রভাবশালী মহলের পক্ষ থেকে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচিতে জনসমাগম বাড়ানো কিংবা নিজেদের প্রভাব বজায় রাখতে তাদের সম্পৃক্ত করা হচ্ছে বলে এলাকাবাসীর ধারণা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “এখন আর আগের মতো নিশ্চিন্তে এখানে সময় কাটানো যায় না। হঠাৎ করেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। প্রশাসনের নজরদারি জরুরি হয়ে পড়েছে।”
সংশ্লিষ্ট মহলের অভিমত, সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এসব কিশোর গোষ্ঠী ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি, নিয়মিত টহল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।



















