ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৬ বার পঠিত
মোঃ ফজলুল কবির গামা:   খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে। সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং সাধারণ চিকিৎসা কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা. আব্দুল খালেক, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. জাকির হোসেন, ডা. শাহিন ঢালী, ডা. আরাফাত রহমান, ডা. হামিদুর রহমান বেলাল, ডা. তন্দ্রা এবং ডা. তারিন শুভসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। বক্তারা অভিযোগ করেন যে, গত ১৩ এপ্রিল খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীর উপস্থিতিতে স্থানীয় কয়েকজন নেতা ডাক্তার বাবলুকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করেন।
সমাবেশ থেকে বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান, অন্যথায় চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ পরিমার্জন: ১২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬