ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
‘স্মার্ট ফুয়েল অ্যাপ’ চালু, তেলের জন্য তুষখালী পাম্পে ছুটির দিনেও দীর্ঘ লাইন

সোহাগ ইসলাম,সংবাদদাতা,মঠবাড়িয়া
- সর্বশেষ পরিমার্জন: ১২:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০ বার পঠিত

সোহাগ ইসলাম,সংবাদদাতা,মঠবাড়িয়া: মঠবাড়িয়ায় জ্বালানি তেল সংকট ও ভোগান্তির মধ্যেই ছুটির দিনেও তুষখালী পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইনের চিত্র। এ পরিস্থিতির মধ্যেই আজ ১৮ এপ্রিল মঠবাড়িয়ায় ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’-এর মাধ্যমে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ আকলিমা আক্তার। তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এবং ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবননাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ আলম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান আবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা আশা করছেন, ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’-এর কার্যকর ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।



















