ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১১ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির এডভোকেট এ জে এম সালেহ উদ্দিন খন্দকারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা শনিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
নাঙ্গলকোট উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার ও পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের বড় ছেলে ব্যারিস্টার সাইম উদ্দিন খন্দকার, ছোট ছেলে ডাক্তার নূর উদ্দিন খন্দকার হাবিব, জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসেন, এনসিপি যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, নাঙ্গলকোট উপজেলা জামায়াত সাবেক আমির মাস্টার আব্দুল করিম, বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজী, জামায়াত নেতা এ কে এম শাহ আলম প্রমুখ।
অলোচনা সভা শেষে নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির এডভোকেট এ জে এম সালেহ উদ্দিন খন্দকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা শাহ মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী।
আরও পড়ুন:
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:



















