ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
নাঙ্গলকোটের আলিয়ারা ট্র্যাজেডি

ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন

সাফায়েত উল্লাহ মিয়াজী:    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে সংঘটিত সহিংসতায় গত এক বছরে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ৫০টি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব সহিংসতার ঘটনায় একাধিক হত্যা মামলা হয়েছে। দীর্ঘদিনের বিরোধ নিরসন নিরসন কল্পে এবং লুটপাট ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের প্রতিনিধি দল।
গত সোমবার  (১২অক্টোবর) কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে এ পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শন ও তদন্ত দলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল হাসান ও স্থানীয় মসজিদের খতিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় প্রতিনিধি দল সহিংসতায় নিহত ব্যাক্তিদের কবর যিয়ারত করেন।
পরিদর্শনকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির লক্ষ্যে এ তদন্ত কার্যক্রম ও পরিদর্শন পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিদর্শন ও তদন্ত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কাজী ফয়সাল।
দীর্ঘদিনের এই বিরোধের জেরে প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং বসতবাড়িতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নাঙ্গলকোটের আলিয়ারা ট্র্যাজেডি

ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন

সর্বশেষ পরিমার্জন : ১২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬