ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রংপুরে বিএসটিআই এর উদ্যোগে ৫৭তম বিশ্ব মান দিবস- ২০২৬ পালিত

  • রাসেল রানা, রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত
রাসেল রানা, রংপুর:    বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “Shared vision for a better world- Affordable and Clean Energy” যার ভাবার্থ- “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী”। দিবসটি উদযাপন উপলক্ষে অদ্য ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় আরডিআরএস, রংপুর এর বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোঃ আবু জাফর (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মেট্রোপলিটন পুলিশ। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) জনাব বি, এম, আশরাফ উল্যাহ তাহের এবং রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব সুশান্ত চন্দ্র রায়। প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ আব্দুল লতিফ, সহযোগী অধ্যাপক (রসায়ন বিভাগ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর জনাব পার্থ বোস এবং রংপুর জেলা ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান সভায় নাগরিকের অধিকার ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব রেহেনুমা তারান্নুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।
বিশ্ব মান দিবস পালনের স্বার্থকতা এবং আন্তর্জাতিক মান সংস্থাগুলোর সাথে তাল মিলিয়ে পণ্য ও সেবার মান রক্ষার্থে বিএসটিআই এর ভূমিকা সম্পর্কে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর অফিস প্রধান ও উপপরিচালক জনাব মোঃ আব্দুল হান্নান।
প্রধান অতিথি মহোদয় পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনকে কঠোরভাবে আইন প্রযোগ করার নির্দেশনা প্রদানের পাশাপাশি ব্যবসায়ীদের সততা ও দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান। পুলিশ কমিশনার মহোদয় কৃষি, স্বাস্থ্য, ইমারত, পণ্য, সেবা- সকল ক্ষেত্রে মান নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন। সভাপতি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ পণ্য ও সেবার মান রক্ষার্থে ভোক্তার অধিকার ও করণীয় তুলে ধরেন। মান রক্ষার্থে নৈতিকতার গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় “সবার আগে বাংলাদেশ” এই অঙ্গীকারকে প্রধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারি/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্ততির সময় ৩ জন গ্রেপ্তার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রংপুরে বিএসটিআই এর উদ্যোগে ৫৭তম বিশ্ব মান দিবস- ২০২৬ পালিত

সর্বশেষ পরিমার্জন : ১১:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬