ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্ততির সময় ৩ জন গ্রেপ্তার

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া):    বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ অক্টোবর মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার  তালোড়া পৌরসভার মেঘা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,  মেঘা গ্রামের মৃত রেজাউল করিম ঠান্ডু ছেলে তৌকির হাসান জেমি (২৪), রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৭), দেবখন্ড গ্রামের আক্কাস আলীর ছেলে জিয়ারুল প্রকাশ জিয়া ওরফে শহিদুল ইসলাম(৩৫) ।
পুলিশ জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে পরামর্শ করছিলেন। এবং তাদের কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু, চাপাতি, হাসুয়া, শাবল, হাতুড়ি, প্লাস, কাঁচি ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে তিনটিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দিয়ে  বুধবার ১৪ অক্টোবর বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

15 October 2026

বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্ততির সময় ৩ জন গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ১১:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬