ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাফনদী এখন ইয়াবার ‘ডুবন্ত ক্যারিয়ার! দুই লক্ষাধিক ইয়াবা ও অস্ত্রসহ আটক-৩

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

বানের পানির মত আসছে ইয়াবা।তেমনি নাফ নদীর জলের নিচে দিয়ে ইয়াবা পাচার।এবার মাদক পাচারে নিত্যনতুন কৌশল বদলাচ্ছে কারবারিরা। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নাফ নদী ও খালের পানিতে কাঠের তৈরি বিশেষ ‘ডুবন্ত ক্যারিয়ার’ ব্যবহার করে ইয়াবা পাচারের এক অভিনব পদ্ধতির সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৩ অক্টোবর) উখিয়ার পালংখালী ও বালুখালী বিওপির পৃথক দুটি সফল অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ডুবন্ত ক্যারিয়ার, অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।৬৪ বিজিবি সূত্রে জানা যায়, সাধারণ কোনো নৌকা বা পথ ব্যবহার না করে পাচারকারীরা কাঠের তৈরি একটি ডুবন্ত ক্যারিয়ার বানাতো। খালের আঁকাবাঁকা পথ ও স্রোত পার হতে এই ক্যারিয়ারের সঙ্গে যুক্ত করা হতো ইলেকট্রিক মোটর, ব্যাটারি, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ স্টিলের তার এবং কপিকল। এই অভিনব তার ও কপিকল কৌশলের মাধ্যমেই পানির নিচ দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হতো।বিজিবির ভাষ্যমতে, গত ১২ অক্টোবর রাতে আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও পাচারের সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন বালুখালী এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়। এছাড়া পালংখালী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানে উদ্ধার হওয়া অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, কপিকল, ব্যাটারি ও ইলেকট্রিক মোটর।মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক কারবারিদের এমন অভিনব কৌশল নস্যাৎ করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চলতি বছরে এই ব্যাটালিয়ন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার এবং ২২৮ জন মাদক কারবারিকে আটক করেছে।উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

নাফনদী এখন ইয়াবার ‘ডুবন্ত ক্যারিয়ার! দুই লক্ষাধিক ইয়াবা ও অস্ত্রসহ আটক-৩

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬