ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:    নোয়াখালীর চাটখিল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুনানি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া নামের এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গতকাল বুধবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের ভেতর থেকে চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মঞ্জুর মোর্শেদ উপজেলার পূর্ব শোশালিয়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে চাটখিল থানায় প্রতারণা, জাল জালিয়াতি, ভুয়া দলিল তৈরি ও হুমকির অভিযোগে একটি ফৌজদারি মামলা (সি.আর মামলা নং- ২৬১/২৬) বিচারাধীন রয়েছে। ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বুধবার দুপুরে জাল-জালিয়াতির মাধ্যমে দখল করা সম্পত্তির অপর একটি মামলার শুনানিতে এসিল্যান্ড অফিসে অংশ নিতে আসেন মঞ্জুর মোর্শেদ। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, গ্রেপ্তারকৃত মোর্শেদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

14 October 2026

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৪:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬