ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গোয়ালন্দে নেতার বাড়ীর ফটোকে আওয়ামীলীগ নেতার টয়লেটের ট্যাঙ্কি নির্মাণ
খাস জমির উপর আওয়ামীলীগ নেতার টয়লেটের ট্যাঙ্কি নির্মাণ,এলাকায় চরম উত্তেজনা

রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৬৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবুওছিমদ্দিন উদ্দিনপাড়া এলাকায় খাস জমির উপর টয়লেটের টাংকি নির্মাণ ঘিরে এলাকায় উত্তেজনা চলছে ।
২৮শে জুন শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি খাস জমির ক্যানেলে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার নলিয়া বিশাল বড় টয়লেটের টাংকি নির্মাণ করছে। এটা ঘিরে এলাকায় উত্তেজনা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক (রেজি ৩৫৭৮) ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের দোতলা বাড়ির ময়লা পানি বের হওয়ার জন্য সে আগে পাঁচটা চাক স্থাপন করে অস্থায়ী টাংকি দেন। যেন বাড়ির ময়লা পানির দুর্ঘন্ধ এলাকায় ছড়িয়ে না পড়ে। এটা দেখে তার এলাকার প্রতিপক্ষ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজহার নলিয়া তার দখলকৃত খাস জমির উপর টয়লেটের টাংকি স্থাপন করেন।
এ ব্যাপারে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজ্জাক সরদার জানান, আমার দোতলার বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে রাস্তার সাথে এভাবে টাংকি স্থাপন করলে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই এটা যেন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া বাড়ির শিশুরা এখান দিয়ে চলাফেরা করে কখন যেন বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার নলিয়া জানান, আগে রাজ্জাক টাংকি করেছে এরপরে আমি করছি। এই জমিটা খাস হলেও আমাদের পূর্বের জমি খাস হয়েছে। আমরা জমির ভোগ দখলে আছি দীর্ঘদিন।
২ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন প্রামানিক জানান, ওদের দুই পক্ষের পূর্ব থেকেই পারিবারিক ঝামেলা চলছে এবং মামলা চলছে। প্রাথমিকভাবে দুই পক্ষের শান্ত থাকার আহ্বান জানাই।
আরও পড়ুন:


















