ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পঠিত

খুলনা (সোনাডাঙ্গা) প্রতিনিধি : শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব শীল চা পান করছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগার পর রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অর্ণব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা চিত্তরঞ্জনশীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. এহসান হাবিব বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
আরও পড়ুন:


















