গাইবান্ধার, মহিমাগঞ্জ অবস্থিত রংপুর চিনিকল পরিদর্শন করলেন-গাইবান্ধা পুলিশ সুপার মোশারফ হোসেন।

- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ৮২ বার পঠিত

মোঃ জাফর ইকবাল রানা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
০৫-১২-২৪ ইং (বৃহস্পতিবার) বিকালে গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মহিমাগঞ্জ রংপুর চিনিকলের সার্বিক পরিস্থিতি সহ অত্র মিলের বেদখল হওয়া জমি জমা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করেন,গাইবান্ধা পুলিশ সুপার মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ, অত্র সুগার মিলের ইনচার্জ মাসুমা আক্তার জাহান, আবু সুফিয়ান সুজা শ্রম বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোঃ জহুরুল ইসলাম,মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক,অন্যান্য নেতৃবৃন্দ সহসুগার মিলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।এ পরিদর্শন কালে অত্র মিলের ইনচার্জ মাসুমা আক্তার জাহানের অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর সুগার মিলের পক্ষে শ্রমিক নেতা, আবু সুফিয়ান সুজা মিলের বে-দখল হওয়া জমি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।





















