ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ১২৭ বার পঠিত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সিরিরচালা ও ভাংনাহাটি  এলাকায় অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার দিনভর তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস শ্রীপুর জোনাল বিক্রয়   অফিসের ব্যবস্থাপক মোঃ শাফায়েতুল ইসলাম  জানান, গাজীপুর  জেলার শ্রীপুর পৌরসভার  বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের সংবাদ পেয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরিরচালা ও ভাংনাহাটি এলাকায় ভ্রাম্যমান আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনার সময় প্রায় দেড় শতাধিক বাসা বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সেলিনা আক্তার নামে একজনকে ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয়। তিনি জানান, ইতিপূর্বেও এ এলাকায় একাধিকবার  অভিযান পরিচালনা করা হলেও কিছু অসাধু লোক রাতের আধারে আবারো অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে থাকে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মোঃ শাফায়েতুল ইসলাম, উপ-ব্যবস্থাপক শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল,রাকিব হাসান, প্রমূখ উপস্থিত ছিলেন।

N.V.S

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫