ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৩৩ বার পঠিত

বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। দীর্ঘ আট বছর পর আলোচিত এ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শাহজাহান কবির। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন ও অন্য দুই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। আদালত জানিয়েছে, গ্রেফতারের পর তাদের সাজার রায় কার্যকর করা হবে।
দণ্ডপ্রাপ্তদের পরিচয়:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত: আবুল কালাম ওরফে বাবুল (৩৫), মিশু (৩০), মানিক (৩২)
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত: দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬)
খালাসপ্রাপ্ত: শান্ত (একজন)
এ ছাড়া শিশু আদালতে বিচারাধীন রয়েছে আরও দুই আসামির মামলা।
২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় তোজাম্মেল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে চারমাথা মোড়ে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা রামদা দিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে ফেলে যায়।
পুলিশের তদন্তে উঠে আসে— জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। পরদিন নিহতের বড় ভাই মমিন হোসেন গাবতলী থানায় মামলা দায়ের করেন। পরে সিআইডির তৎকালীন পরিদর্শক সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার পর নিহত তোজাম্মেলের পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত পলাতক আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, “এই রায় ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো।” অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:


















