ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গুচ্ছ থেকে বের হতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৪১ বার পঠিত
কুবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরে আসার দাবিতে তৃতীয়বারের মতো মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা। আল্টিমেটামের সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না হলে ক্যাম্পাসের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “গুচ্ছের অভিশাপ থেকে মুক্তি চাই। গুচ্ছ পদ্ধতির কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হতে দেওয়া যাবে না। আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজের স্বকীয় ভর্তি পদ্ধতিতে ফিরে যাক।”
তারা আরও বলেন, “আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে গুচ্ছ থেকে বের হওয়ার ঘোষণা না দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনকে মনে রাখতে হবে, শিক্ষার্থীর মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।” শিক্ষার্থী হান্নান রহিম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারই চান, আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসি। তাই প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে। রবিবার দুপুর ১২টার পরও যদি দাবি পূরণ না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।” উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির মুখে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছিল কুবি প্রশাসন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের চাপে এ সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয় তারা। সেই থেকে শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গুচ্ছ থেকে বের হতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের

সর্বশেষ পরিমার্জন: ০৯:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫