ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গেটম্যানের অবহেলায় ঝুঁকি নিয়ে চলছে ট্রেন প্রাণনাশের আশংকা
প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১৩৬ বার পঠিত

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে গোপালপুর রেলগেটে গেটম্যানের দায়িত্বে অবহেলা কারণে পথচারি ও যাবহনের যাত্রীরা নিরাপত্তার হুমকির মুখে পড়েছে। ব্যস্ততম এই রেলগেটে দীর্ঘদিন ধরেই চরম অব্যবস্থা বিরাজ করছে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার ও প্রাণনাশের আশংকা দেখা দিয়েছে।
গত বুধবার (২১ মে) রাত ১১টার দিকে টানা বৃষ্টির মধ্যেও পরপর দুটি ট্রেন গেট অতিক্রম করে। কিন্তু তখন গেটটি খোলা ছিল, সংরক্ষণের জন্য বার নামানো হয়নি। বিষয়টি ওই দিন রাতে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মতামত জানতে চাইলে পথচারি বাকিবিল্লাহ বাকি বলেন, মাঝে মধ্যেই দিনের বেলা দেখা যায় ট্রেন চলাচলের সময় রেলগেটের বার নামানো হয় না। এদিকে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান জাহিদ বলেন, বৃষ্টি হচ্ছিল, গেট নামাবো কিভাবে, নিউজ সহ যা ইচ্ছা করতে পারেন। এতে আমার কিছু যায় আসেনা।
এ বিষয়ে পাকশী রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, প্রমাণ মিললে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:


















