ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাফর ইকবাল রানা
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ১৩৬ বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকেরা যাতে বাড়িতে বসে ধান বিক্রি করতে পারে সে জন্য প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালার আয়োজন করেছে খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষককে নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রওশানুল কাওছারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, চাতাল মালিক রেজাউল করিম, কাজী রাসেল,যুবদল নেতা বিপ্লব মৃধা প্রমুখ।
কৃষকের অ্যাপটি মূলত স্মার্টফোনে ব্যবহারোপযোগী একটি আ্যাপ। এটি ডিজিটাল ধান/খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি শুধুমাত্র কৃষকরা ব্যবহার করবে। এতে প্রযুক্তির কল্যাণ এখন কৃষকের কল্যাণে যুক্ত হয়ে কৃষিজীবী মানুষের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫