ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৫৭ বার পঠিত
Print News
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সকল ব্যবসায়ী মহলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প সমিতি নামক ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ১০ জানুয়ারি (শুক্রবার) গোবিন্দগঞ্জের নওরোজ কমিউনিটি সেন্টারে চারমিং ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম-সম্পাদক, সানোয়ার হোসেন দিপুর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বিমল কুমার সাহা বৈদ্য, প্রধান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির হোসেন প্রধান,গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ জাইদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাহেনুল ইসলাম জুয়েল,বিশিষ্ঠ ব্যবসায়ী প্রকাশ কুমার গুপ্ত, মোঃ মামুনুর রশিদ মামুন,গোলাম মোস্তফাসহ সহ গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যবসায় বৃন্দ।
উক্ত আলোচনা সভায় গোবিন্দগঞ্জের সকল ব্যবসায়ীবৃন্দের আলোচনা সাপেক্ষে ও সিলেকশন ভোটে সানোয়ার হোসেন দিপুকে সভাপতি ও বিমল কুমার সাহা বৈদ্য কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।উল্লেখ্য অত্র সংগঠনের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার সকল ব্যবসায়ী মহল কে একতাবদ্ধ ও সকল ব্যবসায়িকবৃন্দদের মাঝে শান্তি শৃঙ্খলা  আনতে চান সানোয়ার হোসেন দিপু।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫