ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যুর অভিযোগ, তিন নার্স সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৬৮ বার পঠিত

উওম কুমার গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় ১৬ মাস বয়সী আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।শনিবার সকাল ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়া গ্রামের বাসিন্দা আমিনের ছেলে।অবেহলায় শিশুটির মৃত্যু খবর পেয়ে পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে মারমুখী হয়ে উঠে ভূক্তভোগীরা। এ সময় হাসপাতাল ভর্তি থাকা অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়ে।পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন নার্সকে সাময়িক বরখাস্ত করে। তারা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।শিশু আয়ানের বাবা আমিন জানান, ডায়রিয়াজনিত কারণে গত বুধবার বিকেল ৪টার দিকে তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর থেকে তার ছেলে সুস্থ হয়ে উঠছিলেন না। ঠিকভাবে চিকিৎসা পাচ্ছিলেন না।গত শুক্রবার রাত আটটার পর থেকে তার ছেলে অবস্থা আরোও খারাপ হতে থাকে। ওই সময় দায়িত্বে থাকা নার্সদের বারবার জানানো হলেও তারা কোন কর্ণপাত করেন নি। তারা সেবা থেকে বঞ্চিত করে। সঠিকভাবে সেবা প্রদান করলে অবহেলায় এভাবে তার ছেলের মৃত্যু হতো না।গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ইসমাইল হোসেন লিংকন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায তারা মর্মাহত। মৃত শিশুটির বাবা আমিনের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে দায়িত্বে থাকা ওই তিন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের কপি রহনপুর তদন্ত কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:






















