ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুবলীগের সভাপতি কারাগারে

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৯৮ বার পঠিত
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৫) ও পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহেল শেখ (৪৫) কে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। সুজ্জল উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়ার ইমান মাষ্টারের ছেলে ও মামলার এজাহার নামীয় ৭ নং আসামী এবং সোহেল শেখ পৌরসভার ৯ নং ওয়ার্ড ইবাদ আলী মিস্ত্রি পাড়ার  জাহাঙ্গীর তহশীলদারের ছেলে ও এজাহারনামীয় ৩০ নং আসামী।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এরআগে তারা হাইকোর্টের জামিনে ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আব্দুর রাজ্জাক (২) বলেন, হাইকোর্টের জামিনে থাকার পর মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তাদেরকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুবলীগের সভাপতি কারাগারে

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫