ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বাগেরহাট
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এম জাহিদ, বাগেরহাট সদর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৭৪ বার পঠিত

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে চাঁদা দাবীসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২১ মে) জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে গেল বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজী,ঘের দখল, নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি, নিরহ মানুষদেরকে জিম্মি করা সহ নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।
সব শেষ গেল ১৬ মে (শুক্রবার) মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তরসূতারলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে। প্রবাসীর পরিবারের শিপন কাজীর ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এই খাবার ফেলে দেওয়া হয়েছে। দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা দীর্ঘদিনের অনৈতিক কর্মকান্ড ও খাবার ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে এই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তার অনুসারী নাইম, রমিওসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন।
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি কোন অভিযোগ করেনি, আর পুলিশও কোন আইনি ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন:


















