ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা সমাবেশ  অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ,নাচোল প্রতিনিধি।
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ৯১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বিনোদনবিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকল মায়েদের সচেতন করার লক্ষে   “মা” সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার (২১মে) বেলা ১১টার দিকে  উপজেলার বিনোদবিহারি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, সরকার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক খাইরুল আলম  মাস্টার, সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। মা সমাবেশ অনুষ্ঠানে অত্র প্রাথমিক  বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসা: বনি  জান্নাতুন, মায়েদের সচেতন করার লক্ষ্যে, বেশ সচেতন মূলক বক্তব্য দেন।
 বিশেষ অতিথি, সরকার মোঃ রিয়াজুল ইসলাম মায়েদের উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রতিদিন আপনাদের সন্তানদের সন্ধ্যেবেলা পড়তে বসাবেন, তাদের সময় দেবেন।তিনি আরো বলেন এবার শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে।কোন কেজি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন শিক্ষা কার্যক্রম ভালো করার লক্ষ্যে প্রয়োজনে বাড়তি ক্লাস নিতে।
মা সমাবেশে সভাপতি আনোয়ারুল ইসলাম সমাপনী বক্তব্যে মায়েদের বলেন, আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। লক্ষ্য রাখবেন আপনাদের সন্তানরা যেন, কোন খারাপ কাজের সাথে জড়িত না হয়।তিনি আরো বলেন, আপনাদের কোন অভিযোগ থাকলে আমাকে বলবেন,  আমি আপনাদের সকল যৌক্তিক অভিযোগ নিরসন করার  চেষ্টা করব ইনশাল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।
N.V.S
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা সমাবেশ  অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫