ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
চাকুরী জাতীয় করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৫১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি : শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শিক্ষকদের মাধ্যমে জনসম্পৃক্তকরণ ও চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের এপেক্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আছাদুজ্জামান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আহবায়ক এনায়েত কবির খান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সদস্য সচিব বাদশা মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের চাকুরী জাতীয় করণ করলে আমাদের দেশের উন্নয়ন হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার ব্যাখ্যায় চাকুরী জাতীয় করনের কথা রয়েছে। বিএনপি যে ওয়াদা দেয় সেই ওয়াদা বরখেলাপের ইতিহাস নাই। নির্বাচনে আমাদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে চাকুরী জাতীয় করণ করা হবে।
আরও পড়ুন:






















