ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
চাটখিলে হোন্ডা চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাই

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৫৬ বার পঠিত

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী জেলার চাটখিলে হোন্ডা চুরি করতে গিয়ে উত্তেজিত জনতার গণধোলাই খেয়েছে হোন্ডা চোর চক্রের সদস্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ জানুয়ারী) জুমার নামাজের সময় উপজেলার কেন্দ্রীয় মসজিদ মাঠে। চোর চক্রের সদস্য হচ্ছে সোনাইমুড়ী উপজেলার বাংলা বাজারের মো: মাসুদ আলমের ছেলে মো: রুবেল হোসেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমা নামাজের সময় উপজেলার কেন্দ্রীয় মসজিদ মাঠে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে এই সুযোগে চোর চক্রের সদস্য রুবেল হোসেন হোন্ডা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ এসে রুবেল কে থানায় পুলিশ হেফাজতে নিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান চোর চক্রের সদস্য রুবেল হোসেন কে শুক্রবার বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:


















