ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চিরিরবন্দরে লিচু বাগানে চোলাই মদ সেবনকালে যুবক গ্রেপ্তার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা

‎​চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
‎
‎দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদসহ এক যুবককে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
‎
‎পরবর্তীতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটককৃত যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎​গ্রেপ্তারকৃত আসামির নাম বিজয় টুডু (২৪)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোটহরিপুর গ্রামের মৃত বলরাম টুডুর ছেলে।
‎​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ) দুপুর আনুমানিক ১৩:১৫ ঘটিকার সময় চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জালাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ০৬ নম্বর অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ কাঁঠালতলী এলাকার আব্দুর রাজ্জাকের লিচু বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাগানের ভেতরে ২৫০ মি.লি. পরিমাণের ২টি প্লাস্টিকের বোতলে মোট ৫০০ মি.লি. দেশীয় চোলাই মদ সেবন ও নিজের দখলে রাখার অপরাধে বিজয় টুডুকে হাতেনাতে আটক করা হয়।
‎
‎​ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
‎
‎এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
‎
‎​মোবাইল কোর্টে মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধ স্বীকার করায় বিজয়ী টুডুকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, “আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণের কার্যক্রম চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে চিরিরবন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
‎​বর্তমানে চিরিরবন্দর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
19 October 2026

রাজবাড়ীর সদরের বাণীবহ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামানের উঠান বৈঠক

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

চিরিরবন্দরে লিচু বাগানে চোলাই মদ সেবনকালে যুবক গ্রেপ্তার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৫:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬