
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রতন মিয়া (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রতন মিয়া উপজেলার মাড়িয়া সরকার পাড়ার মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা লয়াপাড়া গ্রামের মাঝিড়া-কচুয়াদহ পাকা রাস্তাগামী ‘ভাই ভাই নার্সারী অ্যান্ড বীজ ভাণ্ডার’ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, আটক রতন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাজাহানপুর থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 











