ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
চিলমারীতে গলায় মাফলার পেঁছিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯২ বার পঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ফকিরের কুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে মাসুম (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
মাসুম মিয়া ওই এলাকার সাদেক আলীর ছেলে। যুবক মাসুম মিয়া বসতবাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে সোনালুর গাছে ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ। এক বউ ঢাকায় থাকে আর এক বউ গ্রামে থাকে। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে
গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবে। এর পরিপেক্ষিতে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে আমরা মরদেহ দাফনের জন্য রেখে যাবো।
আরও পড়ুন:


















