ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চিলাহাটিতে ভাসানী নজরুল পাঠাগারের গোলটেবিল বৈঠক

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১৫৭ বার পঠিত
ভাসানী নজরুল পাঠাগারের উদ্যোগে “প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও সাংস্কৃতিক সংকট ও উত্তরণ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পাঠাগারের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক প্রত্যয়ী মিজান। শুক্রবার সন্ধ্যায় চিলাহাটি ডাকবাংলা হলের রুমে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ বেগম, চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজকের দর্পণ নীলফামারী জেলা প্রতিনিধি জুয়েল বসুনীয়া, দৈনিক যুগের আলো এর প্রতিনিধি এ.আই. পলাশ, জাগো বাংলা নীলফামারী প্রতিনিধি আপেল বসুনীয়া, দৈনিক দেশেরপত্র সাংবাদিক রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার পথে এখনও নানা কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে। সংস্কৃতিগত বিচ্ছিন্নতা, দারিদ্র্য এবং সুযোগের অভাব শিক্ষার প্রসারে বড় বাধা সৃষ্টি করছে। বক্তারা মনে করেন, সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ঐতিহ্যকে মূলধারায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিলাহাটিতে ভাসানী নজরুল পাঠাগারের গোলটেবিল বৈঠক

সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫