ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ছাত্রদল নেতার হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম 

শরিফ মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯ বার পঠিত
শরিফ মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাত্রদল নেতার নেতৃত্বে অপর ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ছাত্রদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখন করে।
রোববার সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া খামারপাড়া এলাকায় ঘটে এ হামলার ঘটনা।
আহত ছাত্রদল নেতার নাম মেহেদি হাসান পাপপু (২৫)। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে   দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া খামারপাড়া এলাকার মনিরুল  ইসলামের ছেলে।
গুরুতর আহত অবস্থায় মেহেদি হাসান পাপপুকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী হাসান পাপ্পু জানান,  তিনি বর্তমানে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
পূর্ব শত্রুতার জের ধরে ও জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের  সাবেক সভাপতি সোহেল মিয়াসহ তার বাহিনীর  সঙ্গে মেহেদি হাসান পাপপুসহ পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে।
ওই বিরোধের যে ধরেই রোববার সকালে খামারপাড়া এলাকায় মেহেদী হাসান পাপ্পুর ওপর ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে  হামলা চালায় সোহেল মিয়ার নেতৃত্বে তরিকুল,  রিফাত, আবিরসহ তাদের লোকজন। এ সময় হামলাকারীরা মেহেদী হাসান পাপ্পুকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর যখন করে।  পরে স্থানীয়রা এগিয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করে চলে যায়।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,এ ধরনের ঘটনার ব্যাপারে আমি কিছুই  জানিনা।আমি মুড়াপাড়া বাজারে ছিলাম।পরবর্তী সময়ে শুনেছি একটা ঘটনা ঘটেছে।
এ বিষয়ের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ধরনের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাত্রদল নেতার হামলা, অপর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম 

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬