ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মাহফুজুর রহমান
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১০৬ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত এই কার্যক্রমে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন—
“বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রের রাজত্ব কায়েম করেছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে, আজ তারাই পুনরায় পুনর্বাসনের নামে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ছত্রছায়ায় ফিরছে। ছাত্রদল এসব অপচেষ্টা রুখে দিয়ে প্রকৃত দেশপ্রেমিক ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করবে।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “ছাত্রদল একটি আদর্শিক ও সাংগঠনিক চেতনার নাম। আমরা বরাবরই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন এবং গঠনমূলক ছাত্ররাজনীতির ধারক ও বাহক। একটি মূল্যবোধনিষ্ঠ সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন। তিনি বলেন, “এই সদস্য সংগ্রহ অভিযান নতুন প্রজন্মের মধ্য থেকে আদর্শিক, সাহসী ও যোগ্য নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ছাত্রদল বরাবরই পরীক্ষিত নেতৃত্বের প্রতীক, যেখান থেকে উঠে এসেছে বহু দেশপ্রেমিক সংগঠক।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন—
“ছাত্রদল শুধু একটি নাম নয়, এটি অতীতের গৌরব আর ভবিষ্যতের প্রতিরোধের প্রতীক। যারা নতুনভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, তাদের প্রতি আহ্বান—এগিয়ে আসুন, আদর্শিক সংগঠনের অংশ হোন। এই সদস্য ফরম কেবল কাগজ নয়, এটি ন্যায়ের পথে হাঁটার একটি প্রতিজ্ঞা। যারা সত্যের পক্ষে থাকবেন, তাদের জন্যই এই ফরম।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, সদস্য রাকিব এবং ছাত্রদলের নিবেদিতপ্রাণ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০২:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫