ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
জলবায়ু পরিবর্তন বিষয়ে কয়রায় এ্যাডভোকেসি সভা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৫৬ বার পঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি : উপকূলবর্তী উপজেলা কয়রায় জেজেএসের এসসিভিএস প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে এক এ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সউপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। প্রকল্পের এডুকেটর মোঃ নাসির মাহমুদের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেএসের এসসিভিএস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা। আরও বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়,সিপিপির সদস্য সাবানা আক্তার, উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরামের সভাপতি মাহির তাজওয়ার, সহ-সভাপতি মনিরা সুলতানা, সদস্য সচিব শাহরিয়ার সুলতানা প্রমুখ। এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিপিপির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আরও পড়ুন:


















