ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জাকজমকভাবে নাচোলে ৩দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১০২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়, ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রেলস্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে, মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এছাড়াও ভূমি মালিকদের হয়রানী এড়ানোর জন্য ভূমি সংক্রান্ত কোন জটিলতা থাকলে তাঁর নিকট যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:


















