ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ নিরাপদ খাদ্য জেলাকার্যালয়ের অফিস সহকারী

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীতে জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকার নিরাপদ খাদ্য অফিসে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিস ছুটির কিছু আগে প্রতিদিনের মতো জাতীয় পতাকা নামাতে যান মনিরা খাতুন। এ সময় অসাবধানতাবশত তার হাতে থাকা স্টিলের পাইপ পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করে। মুহূর্তেই পাইপে বিদ্যুৎ সঞ্চালিত হলে মনিরার শরীরে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে তখন অফিসে অন্য কেউ উপস্থিত না থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে তার শরীরের অধিকাংশ অংশ আগুনে ঝলসে যায়। পরে পথচারীরা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, “আমাদের অফিসের কর্মচারী মনিরা খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার জ্ঞান ফিরেছে, তবে শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।


















