ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ বালাসী রুটকে এক নাম্বারে রাখা হবে- মিল্লাত

স্টাফ রিপোর্টার,জামালপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার,জামালপুর:   দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাদ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ বালাসী রুটকে এক নম্বর হিসেবে তালিকায় রাখা হবে। সেতু নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। পিছিয়ে পরা এ অঞ্চল ফুলের মতো প্রস্ফুটিত হবে।”
শনিবার (০২ মে) জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
শ্রমিকদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীতে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশের আয়োজন করে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদল। উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপজেলা বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন- “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সরকারের লক্ষ্য হলো শ্রমিকদের অধিকার নিশ্চিত করা।”
তিনি আরও বলেন- “দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে নদী ভাঙ্গন রোধে ৫ শত ৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। আগামী জুন মাসে বাজেট ঘোষণার পর ভাঙন রোধে পুরোদমে কাজ শুরু হবে।“
তিনি এ সময় সকলকে ধৈর্য ধরে উন্নয়ন কাজে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুবদলের আহ্বায়ক মন্জু হোসেন, সদস্য সচিব মোঃ আল মামুন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সরোয়ার আলম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মন্ডল।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দ্বিতীয় যমুনা সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ বালাসী রুটকে এক নাম্বারে রাখা হবে- মিল্লাত

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬