ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

ডিমলায় ২৫ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১৩ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি:   গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে আনুমানিক ৩টা ৪৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার ডিমলা থানার ৮নং ঝুনাগাছা চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মো. মসির ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মো. মিষ্টার ইসলাম (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মো. আসমত আলী।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মা*মলা দায়ের করে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত আলামতও থানায় জমা দেওয়া হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলায় ২৫ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬