ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১ বার পঠিত
মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া:   রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এসময় তিনি থানার ওসি, ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন।
মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬